নার্সিংকে পেশা হিসেবে নিতে মেয়েদের প্রতি আহ্বান ইউনূসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস নার্সিংকে পেশা হিসেবে নিতে বাংলাদেশের মেয়েদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে-বিদেশে দক্ষ নার্সের অভাব রয়েছে। বাংলাদেশি মেয়েরা এই সুযোগ কাজে লাগিয়ে তাঁদের স্বপ্ন সত্যি করে তুলতে পারে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত সপ্তাহে লন্ডনে আইনি পরামর্শক প্রতিষ্ঠান ক্লিফোর্ড চান্সের কার্যালয়ে ‘ব্রিংগিং গ্রামীণ টু দ্য ইউকে: অ্যান অডিয়েন্স টু ইউনূস’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। খবর গালফ টাইমসের।ড. ইউনূস বলেন, ‘আমাদের তিনজন চিকিৎসকের বিপরীতে মাত্র একজন নার্স আছেন। বিশ্বব্যাপী দক্ষ নার্সের অভাব রয়েছে, প্রশিক্ষণ নিয়ে যে কেউ এই শূন্যতা পূরণ করতে পারেন।’