নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় গতকাল বৃহস্পতিবার সীমা মণ্ডল নামের এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী আজিজুল ইসলামকে আটক করেছে।
সীমা মহাখালীর উড়ালসড়ক-সংলগ্ন বেসরকারি আয়েশা মেমোরিয়াল হাসপাতালের নার্স ছিলেন। পুলিশ জানায়, সীমার গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি রহস্যজনক।
পুলিশ সূত্র জানায়, চার দিন আগে সীমা মণ্ডল তাঁর সহকর্মী আজিজুল ইসলামকে বিয়ে করেন।