নালার জন্য প্রাণ গেল চার গাছের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের পাশের নালা নির্মাণের জন্য রংপুরের বদরগঞ্জে চারটি গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত চার দিনে গাছগুলো কাটা হয়।এলাকাবাসী জানায়, আরডি-৯ নামের একটি বেসরকারি সংস্থা উপকারভোগীদের মাধ্যমে ১৯৯৮ সালে বদরগঞ্জ-লালদিঘী সড়কের পাশে ফলদ ও বনজ গাছের চারা লাগায়। সড়কের পৌরসভা এলাকার মহিলা কলেজের পাশে পানি নিষ্কাশনের জন্য এখন নালা নির্মাণ করা হচ্ছে। এ কারণে প্রভাতী-২-এর দলনেত্রী ফজিলা খাতুন অবৈধভাবে গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য ফজিলা খাতুন বলেন, ‘গাছ কে কেটেছে তা জানি না। কয়েক দিন আগে গাছ কাটার অনুমতি চেয়ে আবেদন করেছি।’