নালার জমি দখল করে দোকানঘর, ভাঙনের মুখে প্রধান সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরের সিনিয়র মাদ্রাসার ফটকের সামনে একটি নালার ওপর দোকানঘর নির্মাণের ফলে গুরুত্বপূর্ণ আদালত সড়ক হুমকির মধ্যে পড়েছে।গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে ভাঙনের গভীরতা ও ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে মূল সড়কের সঙ্গে সংযোগ হওয়া আরও একটি সড়কের অন্তত ১০ ফুট পরিমাণ রাস্তা ভেঙে গেছে।গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জনৈক মাহাবুবুল আলম একটি নালার মুখে গাছ-বাঁশ দিয়ে দোকানঘর নির্মাণ করেছেন। এই স্থাপনার কারণে আদালত সড়ক দিয়ে নেমে আসা পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভাঙন বৃদ্ধি পেয়েছে। খাগড়াছড়ি পৌর সভার মেয়র মো. রফিকুল আলম বলেন, ‘ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করেছি। খুব শিগগির দোকানঘর ভেঙে পাকা ড্রেন নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।’