নালিতাবাড়ীতে আ.লীগ ও বিএনপির বিদ্রোহীরা অনড়
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ১৬ জন ‘বিদ্রোহী’ প্রার্থী অনড় রয়েছেন।
গতকাল বুধবার শেষ দিনেও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পোড়াগাঁওয়ে বন্দনা চাম্বু গং, নন্নীতে বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগরে ফারুক আহম্মেদ, নয়াবিলে মো. নুর ইসলাম, রামচন্দ্রকুড়াতে আমান উল্লাহ, কাকরকান্দিতে শহিদুল্লাহ তালুকদার, নালিতাবাড়ীতে মো. আসাদুজ্জামান, রূপনারায়ণকুড়াতে মো. মিজানুর রহমান, মরিচপুরানে মো. শফিক খন্দকার, যোগানিয়াতে মো. হাবিবুর রহমান, বাঘবেড়ে আবদুস সবুর, কলসপাড়ে আবুল কাশেম রয়েছেন। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে অনড় রয়েছেন নন্নী ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন, বর্তমান চেয়ারম্যান মো. আবদুল হাই আজাদ, যোগানিয়ায় মো. তাকিজুল ইসলাম, বাঘবেড়ে হাসানুজ্জামান, কলসপাড়ে মো. জাহাঙ্গীর আলম, কাকরকান্দিতে মো. নাজিম উদ্দিন আহম্মেদ ও নিয়ামুল কাওসার, রামচন্দ্রকুড়া ইউনিয়নে খোরশেদ আলম ও মো. ফকর উদ্দিন।
বিএনপির প্রার্থীরা হলেন পোড়াগাঁও ইউনিয়নে ওমর ফারুক, নন্নীতে আবদুর রশিদ সরকার, রাজনগরে আতাউর রহমান, নয়াবিলে মো. ইউনুস আলী দেওয়ান, রামচন্দ্রকুড়াতে ফজলুল হক দেলুয়ার, কাকরকান্দিতে মো. আনিসুর রহমান, নালিতাবাড়ীতে মো. আশরাফ আলী, রূপনারায়ণকুড়ায় আবদুর রহমান, মরিচপুরানে আইয়ুব আলী, যোগানিয়াতে সামেদুল ইসলাম, বাঘবেড়ে মো. আমিনুল ইসলাম, কলসপাড়ে রিয়াজুল করিম। বিদ্রোহী হিসেবে রয়েছেন নালিতাবাড়ী ইউনিয়নে মিজানুর রহমান ও খাদেমুল ইসলাম, রাজনগরে হাতেম আলী, পোড়াগাঁওয়ে আবু বক্কর সিদ্দিক, কলসপাড়ে মো. কামরুজ্জামান, যোগানিয়ায় আবদুল জলিল, নয়াবিল ইউনিয়নে মিজানুর রহমান।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন বলেন, বিদ্রোহী প্রার্থীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তবু যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বলেন, যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।