নালিতাবাড়ীতে ট্রাক-ভটভটি সংঘর্ষে ১৩ স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার মধুটিলা ইকোপার্কে বেড়াতে যাওয়ার পথে ভটভটির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ স্কুলছাত্র আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত ছাত্ররা হচ্ছে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা উচ্চবিদ্যালয়ের ছাত্র শফিক আহম্মেদ (১৪), সোহেল রানা (১৪), মণ্ডল মিয়া (১৬) ও মাসুদ পারভেজ (১৫)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ধনাকুশা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ভটভটিতে করে মধুটিলা ইকোপার্কে বেড়াতে যাচ্ছিল। পথে নালিতাবাড়ীর রানীগাঁও এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দিলে ভটভটিটি উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা ছাত্রদের মধ্যে ১৩ জন আহত হয়।