নালিতাবাড়ীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ নির্বাচনের উত্তর কুন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত মঙ্গলবার বিকেলে তোলা l ছবি: প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ নির্বাচনের উত্তর কুন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত মঙ্গলবার বিকেলে তোলা l ছবি: প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল বুধ ও গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার কলসপাড় ইউনিয়নের আবুল কাশেম (৩০), মরিচপুরা ইউনিয়নের মো. আনোয়ার হোসেন (৪০) ও নয়াবিল ইউনিয়নের মিজান মিয়া (২৫)।
আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, পাঁচগাঁও বাজারে সকাল নয়টার দিকে কলসপাড় ইউপি নির্বাচনে জাসদের চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগানোর অভিযোগে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কয়েকজন সমর্থক আবুল কাশেমকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সকাল আটটার দিকে দক্ষিণ কুন্নগর আশ্রয়ণ প্রকল্পের কাছে আনোয়ার হোসেনকে নৌকায় ভোট না দেওয়ার অভিযোগে মরিচপুরা ইউপির আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানের সমর্থকেরা পিটিয়ে আহত করেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নয়াবিল ইউনিয়নের বনকুড়া চৌরাস্তার মোড়ে বিএনপির বিজয়ী চেয়ারম্যানের সমর্থক মিজান মিয়াকে (২৫) আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা তাঁদের পক্ষে কাজ না করার অভিযোগে মারধর করেন।