নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের নির্মাণাধীন দুই লেন সড়কে মঙ্গলবার রাতে পানি উঠে যায়। গতকাল ভোরে পানি নেমে গেলেও সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে l প্রথম আলো
পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের নির্মাণাধীন দুই লেন সড়কে মঙ্গলবার রাতে পানি উঠে যায়। গতকাল ভোরে পানি নেমে গেলেও সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে l প্রথম আলো

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর বাঁধ ভেঙে পৌর শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পাঁচ শতাধিক পরিবারের বসতবাড়ি ও নাকুগাঁও স্থলবন্দর সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদীর বাঁধের নয়টি স্থানে ভেঙে গেছে। ওই সব স্থান দিয়ে পানি ঢুকে পৌরসভাসহ বাঘবেড়, নয়াবিল, নালিতাবাড়ী, যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। ঢলের পানিতে ১৭৭টি পুকুরের প্রায় ৬০ লাখ টাকার মাছ ভেসে গেছে। পানির স্রোতে নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দরের দুই লেন সড়কের ১১টি স্থানে ভেঙে যাওয়ায় নালিতাবাড়ী থেকে স্থলবন্দরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সরেজমিনে ঘুরে ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শিমুলতলা, পৌর শহরের উত্তর গড়কান্দা ও খালভাঙ্গা এবং নালিতাবাড়ী ইউনিয়নের নিজপাড়া, চিনামারাসহ বিভিন্ন এলাকায় ভোগাই নদীর প্রায় ৫০০ মিটার বাঁধ ভেঙে গেছে।