নালিতাবাড়ীতে বিধবার বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীর এক শহীদ পরিবারের দুটি ঘর আগুনে পুড়ে গেছে৷ এ ঘটনায় তিনটি গরুও পুড়ে গেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার সোহাগপুর গ্রামের শহীদ রহিমুদ্দিনের স্ত্রী করফুলি বেওয়ার ছেলে কফিল উদ্দিনের বাড়িতে কে বা কারা আগুন দেয়৷ এতে রান্নাঘর ও গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে যায়৷ খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, নালিতাবাড়ী থানার ওসি এ কে এম আমিনুল হক, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদারসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
করফুলি বেওয়া জানান, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পর থাইক্যাই আতঙ্কে থাহি। কিছু দিন আগে কে বা কারা আমগর একটা গরুর কান কাইট্টা দিছে৷ আইজ রাইতে আগুনে দুইডা ঘরসহ তিনডা গরু পুইড়া গেছে। কেডা এই শুত্রুামি করতাছে বুঝবার পাইতাছি না।’
১৯৭১ সালের সোহাগপুর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন করফুলি বেওয়া৷