নালিতাবাড়ীতে শোকর্যালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল চলাকালে নোয়াখালীতে পিকেটারের ছোড়া ইটের আঘাতে স্কুলশিক্ষিকা শামছুন্নাহার ঝর্ণার মৃত্যুতে গতকাল বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শিক্ষকদের শোকর্যালি ও আলোচনা সভা হয়েছে। বেলা ১১টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে শোকর্যািলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষকদের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন যোগেন রায়, শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, জাহিদুল ইসলাম, সারুয়ার জাহান প্রমুখ।