নালিতাবাড়ী-ঢাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নালিতাবাড়ী-ঢাকা সড়কে গতকাল শুক্রবার থেকে যান চলাচল শুরু হয়েছে। চাঁদা দাবির প্রতিবাদে নালিতাবাড়ী বাস-কোচ-ট্রাক মালিক সমিতি গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল করিমের নেতৃত্বে এক আলোচনা সভায় ‘নালিতাবাড়ী রুট পরিচালনা কমিটি’ বাতিল ও মালিক সমিতির মাধ্যমে নতুন রুট পরিচালনা কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে নালিতাবাড়ী বাস-কোচ-ট্রাক মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে।
নালিতাবাড়ী বাস-কোচ-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’