নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে গতকাল শনিবার ভোরে বন্য হাতির আক্রমণে মো. জয়নাল আবেদীন (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকূড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ভোরে একদল বন্য হাতি নালিতাবাড়ীর গারো পাহাড় এলাকা থেকে মায়াঘাসি গ্রামের লোকালয়ে নেমে আসে। এ সময় এলাকাবাসী হাতির দলটি প্রতিরোধ করতে গেলে জয়নাল আবেদীন হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তসংলগ্ন মায়াঘাসি গ্রামটিতে কাঁঠাল খাওয়ার জন্য হাতির দল লোকালয়ে নেমে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।