নালিতাবাড়ীতে ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের এক সদস্যকে গত রোববার রাতে নিজ এলাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য নাজমুল (৩৬) কয়েকজন সঙ্গী নিয়ে উপজেলার মধুটিলা ইকোপার্কের উত্তর পাশের জঙ্গলে ঢোকেন। সেখানে তাঁরা মদপান করেন। পরে মাতাল অবস্থায় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।প্রত্যক্ষদর্শী ও নিহত নাজমুলের ভাতিজা জয়নাল আবেদীন বলেন, হাতাহাতির খবর দিতে তিনি নাজমুলের স্ত্রীর কাছে ছুটে যান। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে নাজমুলকে মৃত অবস্থায় দেখতে পান।