নালিতাবাড়ীতে ইকোপার্কের ক্যান্টিনের ক্যাশবাক্স লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত সোমবার দুপুরে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিন ভাঙচুর ও ক্যাশবাক্স লুট করেছে সন্ত্রাসীরা। ওই হামলায় আহত হয়েছেন চারজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জনতা পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন—নালিতাবাড়ীর নন্নী এলাকার ইনছার আলী (৩৫), রতন মিয়া (২৯), সাইদুল ইসলাম (২৬), মুখলেছুর রহমান (৪০) ও আমানউল্লাহ (৪২)। এ ঘটনায় আটক পাঁচজনসহ ১১ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে।পুলিশ ও ক্যান্টিনের কর্মচারীরা জানান, ২০-২৫ জন দুর্বৃত্ত মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হামলা চালায়। তারা ক্যান্টিনের আসবাব ভাঙচুর ও ক্যাশবাক্স লুট করে। এ সময় বাধা দিলে ক্যান্টিন কর্মচারী টুনি, সলি, বকুল ও মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। তাঁদের চিত্কার শুনে আশপাশের দোকানিরা এসে পাঁচ হামলাকারীকে ধরে ফেলেন। অন্যরা পালিয়ে যায়।ক্যান্টিনের মালিক মনছুর আলী দাবি করেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বকেয়া টাকা পরিশোধের জন্য দোকানের ক্যাশবাক্সে এক লাখ ৭১ হাজার টাকা রাখা ছিল। সন্ত্রাসীরা ওই টাকা ও দিনের বিক্রির সব টাকাসহ ক্যাশবাক্স নিয়ে গেছে।