নালিতাবাড়ীতে চাল কলে অগ্নিকাণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে চালকলে অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ধান, চালসহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। শেরপুরের ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর রাতে পৌর শহরের গড়কান্দা এলাকায় হক রাইসমিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সারা ঘরে। পাঁচ ঘণ্টা ধরে জ্বলা অগ্নিকাণ্ডে মিলের গোডাউনে রক্ষিত ধান, চাল ও মেশিনপত্র পুড়ে যায়। মিলমালিক মাহমুদুর রহমান জানান, আগুন লেগে গোডাউনে রক্ষিত এক হাজার ৩৫৫ বস্তা চাল, এক হাজার বস্তা বোরো ধান, ১০ হাজার ২৫০টি খালি বস্তা, একটি ধান ভাঙার মেশিন, চাল পলিশ মেশিনসহ মিলঘর পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা। দমকল বাহিনী খবর পাওয়ার দেড় ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুরের ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহাজাদা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত গঠনাস্থলে পৌঁছাই। পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ব্যাপক ক্ষতি হয়েছে।’