নালিতাবাড়ীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই যুবক জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে গতকাল শুক্রবার নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নাহিদ উল ইসলাম ও শহীদুল ইসলামের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় গতকাল মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হাই।