নালিতাবাড়ীতে বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে বিদ্যুৎ বিল তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মিটার রিডার না থাকায় নৈশপ্রহরী ও লাইনম্যানরাই এই দায়িত্ব পালন করছেন।মিটার দেখে বিল তৈরি ও অসামঞ্জস্য বিল বাতিলের দাবিতে গ্রাহকেরা আবাসিক প্রকৌশলীর কাছে আবেদন করছেন। গত তিন মাসে এমন পাঁচ শতাধিক আবেদন জমা পড়েছে। আবাসিক প্রকৌশলীর কার্যালয় ও গ্রাহকেরা জানান, উপজেলায় বিদ্যুৎ কার্যালয়ের গ্রাহকসংখ্যা সাড়ে পাঁচ হাজার। গ্রাহকদের বিপরীতে বিল তৈরির জন্য দুজন মিটার রিডার থাকার কথা থাকলেও দুই বছর ধরে এই পদ শূন্য রয়েছে। ফলে নৈশপ্রহরী ও লাইনম্যান দিয়ে কার্যালয়ে বসেই চলছে বিল তৈরির কাজ। এ কারণেই গ্রাহকদের ব্যবহূত মিটার ইউনিটের সঙ্গে বিলে উল্লিখিত ইউনিটে গরমিল হচ্ছে। এপ্রিল, মে ও জুন মাসে পাঁচ শতাধিক গ্রাহক কার্যালয়ে বিল সংশোধনের আবেদন করেছেন।রাজনগর গ্রামের বাসিন্দা আজমত আলী বলেন, ‘দুইটা বাল্ব আর একটা পাখা চালাই। তাতেই মে মাসে ৫০০ ইউনিটের বিল দেওয়া হয়েছে। যার মূল্য তিন হাজার টাকা।’দোহালিয়া গ্রামের আবদুল মালেক বলেন, ‘আমার মিটারে আছে পাঁচ হাজার ২৭৮ ইউনিট। আর বিল করেছে ছয় হাজার ৬৬০ ইউনিটের। এ ব্যাপারে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না।’ অভিযোগ স্বীকার করে আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান বলেন, মিটার রিডার না থাকায় বিল নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে নৈশপ্রহরী ও লাইনম্যান দিয়ে কাজ চালাতে হচ্ছে। গ্রাহকদের আপাতত কিছু টাকা জমা দিতে বলা হয়েছে। এরপর মিটার দেখে সঠিক বিল করা হবে বলে।