নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ভ্রাম্যমাণ বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী পৌরসভার কালিনগর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা পৌর শহরের সিটপাড়া মহল্লার নেছার উদ্দিনের ছেলে। নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুদ রানা কালিনগর এলাকার একটি বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ঈদের আগের দিন এভাবে মৃত্যু দুঃখজনক।