নালিতাবাড়ীতে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা করা হয়েছে।পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের ওই শিশুটি মাঠে ছাগল আনতে যায়। এ সময় একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে রূপনারায়ণকুড়া মাদ্রাসার ছাত্র সাখাওয়াৎ হোসেন (১৮) তাকে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে এলে ঘটনা জানাজানি হয়। শিশুটিকে বুধবার রাতে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।