প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধ ও হরতালের মধ্যে নাশকতা দমনে খুলনায় সন্ত্রাস ও নাশকতাবিরোধী প্রচারণা শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর অংশ হিসেবে গতকাল শনিবার সকালে নগরের সোনাডাঙা বাসস্ট্যান্ডে র্যাব-৬-এর অধিনায়ক আরিফুল ইসলাম সাধারণ মানুষ ও বাসচালকদের মধ্যে সন্ত্রাসবিরোধী পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ করেন। এসব পোস্টার ও স্টিকারে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কন্ট্রোলরুমের নম্বর উল্লেখ করে দেওয়া আছে। র্যাব অধিনায়ক আরিফুল ইসলাম বলেন, নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি নাশকতাকারীদের ধরিয়ে দিলে বা এ বিষয়ক কোনো তথ্য দিলে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের বিষয়টিও স্মরণ করিয়ে দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন র্যাব-৬-এর উপ-অধিনায়ক মাহফুজুল ইসলাম।