নাশকতা বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা ও নাশকতা বন্ধের দাবিতে গাইবান্ধায় গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। শহরের ডিবি রোডে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গণি, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক মুরাদ জামান, সদস্য আপন কুমার বর্মণ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক আফরোজা লুনা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।