নাশকতা বন্ধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার নাশকতা বন্ধ ও আইনশৃঙ্খলাবিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সদর থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার লিজা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সভায় এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করার জন্য সবার সহযোগিতা চান বক্তারা।