নাশকতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের নামে নাশকতা বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলা শহরে মানববন্ধন হয়েছে।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৪ দলের উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা এলাকায় মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।
একই দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করে গাইবান্ধা গণজাগরণ মঞ্চ। মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক প্রমুখ বক্তৃতা করেন।