নাশকতা মামলায় কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় জামায়াতের সাবেক আমিরসহ ১৪ জন নেতা-কর্মীকে নাশকতা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা একটার দিকে আসামিরা মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মুখ্য বিচারিক হাকিম নাজমুল হাসান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আসামিরা হলেন গাংনী উপজেলা জামায়াতের সাবেক আমির মওলানা আবদুল হালিম, জামায়াত কর্মী জালাল উদ্দীন, শামীম হোসেন, জামাল উদ্দীন, ফল্টু মিয়া, আবু হানিফ, বিল্লাল হোসেন, নাসিম উদ্দীন, ফারুক হোসেন, শাহাদত হোসেন, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, মোমিনুজ্জামান ও হেলু মিয়া। ২০১৩ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় নেতা-কর্মীদের নামে দায়ের করা নাশকতা মামলা রয়েছে।