নাশকতা রোধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফিরোজ শাহ্। সভায় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস, ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|