নাশকতাবিরোধী সভা পরশুরামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা রোধে জনসচেতনতা সৃষ্টি করতে ফেনীর পরশুরামে গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বক্তারা দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা, নাশকতার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। দুর্বৃত্তদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া, পেট্রলবোমার উপকরণ বিক্রি না করা এবং পরিবহন মালিক ও শ্রমিকদের যানবাহন চলাচল সচল রাখারও আহ্বান জানান।
পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জায়লস্কর ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর মো. শামীম ইফতেখার। অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম, পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রমোথ কুমার নাথ, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী।
বক্তব্য দেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ইমাম সমিতির নেতা আবদুল গফুর, শিক্ষক নেতা কাজী নূর আলম প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।