নাশকতার অভিযোগে বগুড়ায় জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৬৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহাবুদ্দিনকে আজ বুধবার সকালে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেসহ গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) গাজীউর রহমান প্রথম আলোকে জানান।