নাশকতার আশঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে এমন আশঙ্কায় জাতীয় পতাকা বানানোর সময় দুই দরজিসহ তিন ব্যক্তিকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটার দিকে
বোয়ালমারী বাজারের স্টেশন রোডে একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে পুলিশ মো. ইয়াছিন মোল্লা (৫২) ও সুমন রায়কে (২৫) আটক করে। বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘আমাদের ধারণা, পতাকাগুলো বিএনপির ২৯ ডিসেম্বরের কর্মসূচি ও নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য বানানো হচ্ছিল। আমরা থানায় ৪৫টি পতাকা ও কিছু কাপড় জব্দ করেছি।’  ফরিদপুর অফিস।