প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসব উদ্যাপনের তৃতীয় দিন গতকাল মঙ্গলবারের সব অনুষ্ঠান স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
গতকাল দুপুর সাড়ে ১২টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাশকতার আশঙ্কায় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়।
কলেজের অধ্যক্ষ মোজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, গত রোববার থেকে কলেজের ৭০ বছর পূর্তি উৎসব শুরু হয়। গত সোমবার উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
উৎসবের শেষ দিন গতকাল শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, স্মৃতিচারণা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নাশকতা হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়।