নাশকতার জন্য টাকা দেন নেতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়নের চলাফেরা ও ভাব-বন্ধুত্ব স্থানীয় কিছু যুবদল নেতা-কর্মীর সঙ্গে। তাঁর বিচরণ কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায়। মাদক সেবন করেন। তাঁর এলোমেলো চলাফেরার সুযোগ নেন অবরোধকারীরা। লাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে ট্রেনে নাশকতা সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কাজটি করার জন্য কিছুদিন আগে নয়ন স্থানীয় নেতাদের কাছ থেকে পান পাঁচ হাজার টাকা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ‘আজ মঙ্গলবার নয়নের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে।’ কার হাত থেকে টাকা নিয়েছেন—এমন প্রশ্নে নয়ন জানান, ভৈরব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার তাঁর হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলার কথা বলেন।
নজরুল ইসলাম সরকার বলেন, ‘নয়নকে দেখলে হয়তো চিনব। তবে ফিশপ্লেট খুলে ফেলার ব্যাপারে তাঁকে টাকা দেওয়ার যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। অবরোধ ইস্যু নিয়ে তাঁর সঙ্গে আমার কোনো কথাই হয়নি।’