নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে ইসলামী ব্যাংক কর্মকর্তা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলামকে গতকাল রোববার বিকেলে আটক করেছে মিরপুর থানার পুলিশ।মিরপুর থানার পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে পুলিশের একটি দল মিরপুর শাখা ইসলামী ব্যাংকের নিচে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরই পুলিশের একটি গাড়িতে তাঁকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান বলেন, পুলিশের কাছে তথ্য রয়েছে, তিনি নাশকতার পরিকল্পনা করছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নেওয়া হয়েছে।