নাশকতার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দলের ডাকা অবরোধ চলাকালে নাশকতা এবং বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। আওয়ামী আইন ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম মল্লিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি তন্ময় কুমার দে, আশরাফুল ইসলাম, আজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সরকার ফারহানা আক্তার প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি