নাশকতার বিরুদ্ধে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে আগুন, নাশকতা ও অবরোধের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিকেল চারটায় কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালে ওই প্রতিবাদ সমাবেশ হয়।
কুমিল্লা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক আনিসুর রহমান, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক প্রমুখ।