নাশকতার বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের চলমান হরতাল-অবরোধ ও নাশকতা বন্ধের দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করেছেন ভূমিহীন মানুষেরা। ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকার ভূমিহীন মানুষের আবাসস্থল দুলদুল ক্যাম্পের ভূমিহীন সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধনে দুলদুল ক্যাম্পের ভূমিহীন সমিতির বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারা অন্যায়। কেউ এটা করতে পারে না। হরতাল-অবরোধের কর্মসূচিতে তাঁদের মতো ভূমিহীন অসহায় খেটে খাওয়া মানুষ চরম আর্থিক দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে তাঁরা রাজপথে নেমেছেন। এ সময় তাঁরা নাশকতার প্রতিবাদ করে তা বন্ধের আহ্বান জানান।