নাশকতার বিরুদ্ধে লক্ষ্মীপুরে মানববন্ধন সমাবেশ
অবরোধ-হরতালের নামে লক্ষ্মীপুরসহ দেশব্যাপী নাশকতা, সহিংসতা, বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা জজকোর্ট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা।
এতে বক্তব্য দেন নুরুল হুদা পাটওয়ারী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, পি কে পাল, আবদুল মান্নান মুন্সি, রাসেল হোসেন ভূঁইয়া।
যুবলীগের বিক্ষোভ মিছিল: লক্ষ্মীপুরে যুবলীগের কর্মীকে গলা কেটে হত্যা এবং বোমা মেরে নিরীহ মানুষ মারার প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে।
পথসভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রহমত উল্যা বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা প্রমুখ।