প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার নওহাটা থেকে গত শুক্রবার রাতে আটক জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তবে গতকাল রিমান্ড শুনানি হয়নি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাত আটটার পরে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়ির গোপন বৈঠক থেকে তাঁদের আটক করা হয়। আটক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মাইনুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সদস্য মনজুরে সাদাত, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ প্রমুখ।