প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের বিএনপির কর্মী মো. সবুজকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার মহিপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সবুজ গাড়িদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, সবুজের নামে একটি নাশকতার মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত জানুয়ারি মাসে মহিপুর বাজার এলাকায় আন্দোলনের সময় মহাসড়কে চালানো নাশকতার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। পরে তাঁর নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।