নাশকতার মামলায় জামায়াতের কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় নাশকতার মামলায় জামায়াতের কর্মী ও ডিমলা উপজেলার আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সুপার তহিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে ডিমলা থানা-পুলিশ। গত মঙ্গলবার রাতে ডিমলা উপজেলা শহরের পোস্ট অফিস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তহিদুল ইসলামের বাড়ি উপজেলা শহরের ডিমলা হাইস্কুল পাড়ায়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
ডিমলা থানার ওসি রুহুল আমীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া তহিদুল ইসলাম জামায়াতের সক্রিয় কর্মী। তিনি গত বছরের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স ছিনতাই মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি।