নাশকতার মামলায় যুবদল নেতা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়া এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বন্দর এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি মোশাররফ হোসেন গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।