নাশকতার মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ ২৯ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার পুলিশ এ মামলা করে। গত বছরের ৫ জুলাই মির্জা ফখরুল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

এ মামলার আসামিদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, বিএনপির ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতাল সালাউদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাবেক সম্পাদক হাবীবুর রশিদ।