নাশকতার মামলায় বিএনপির ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সাবেক যুগ্ম মহাসচিব বরকতউল্লাসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির নেত্রী শিরিন সুলতানা।
একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে আছেন।