নাশতা খেয়ে অসুস্থ ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, সাভার আরও জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকায় গতকাল রোববার রাত নয়টার দিকে জেএল নামের একটি পোশাক কারখানায় নাশতা খেয়ে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের পালায় কাজ করার সময় কলা, কেক আর ডিম খেয়ে ওই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, শ্রমিকেরা কেন বারবার খাবার-পানি খেয়ে অসুস্থ হচ্ছেন, তা তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে।