নাশতা খেয়ে গৃহকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশতার সঙ্গে গৃহপরিচারিকার মেশানো চেতনানাশক ওষুধ খেয়ে রাজশাহীতে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে গৃহকর্তা আবদুল হান্নান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আবদুল হান্নানের (৭২) বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানার মহিষবাথান এলাকায়। তিনি স্ত্রী ঝর্ণা বেগমকে (৬০) নিয়ে বাড়িতে থাকতেন। রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আবদুল হান্নানের ছেলে ইমাম আলী থানায় মামলা করেছেন। পরিচয় না জেনেই ওই গৃহপরিচারিকাকে কাজে নিয়েছিলেন ওই দম্পতি। নাশতা খেয়ে তঁারা অচেতন হয়ে পড়লে গৃহপরিচারিকা টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালায়। পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে হাসপাতালে নেয়। চিকিৎসায় ঝর্ণা বেগম কিছুটা সুস্থ হলেও আবদুল হান্নান মারা যান।