নাস এয়ারের ফ্লাইট-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা নাস এয়ারওয়েজের ফ্লাইট-সংকটের কারণে ঢাকায় দুই দিন ধরে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় ২৪০ জন ও রাত ১০টা ২০ মিনিটে ৩০০ হজযাত্রী নিয়ে নাস এয়ারের দুটি ফ্লাইটের ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু তাদের উড়োজাহাজ সময়মতো ঢাকায় না পৌঁছানোয় ফ্লাইট দুটি বাতিল করা হয়। ফলে আটকা পড়েন এসব হজযাত্রী। পরে তাঁদের হোটেলে নিয়ে রাখা হয়। নাস এয়ারের ঢাকা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কেউ এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার রাতের মধ্যে আটকে পড়া হজযাত্রীদের নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ১২ হাজার ৫৬৮ জন হজ করতে যাওয়ার অনুমোদন পেয়েছেন। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, অর্ধেক হজযাত্রী বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সাউদিয়া ও নাস এয়ার পরিবহন করবে।