নাসরিন সুলতানার অবস্থা ভালোর দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে চিকিৎসাধীন নাসরিন সুলতানার শারীরিক অবস্থা ভালোর দিকে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাসরিনের স্বামী আবদুর জাহেদের সঙ্গে মুঠোফোনে কথা হয় প্রথম আলোর। তখন তিনি জানান, বুধবারের চেয়ে বৃহস্পতিবার তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে শরীর দুর্বল।

নাসরিন সুলতানা এখন ডিএনসিসি করোনা হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন। শরীরে তাঁর অক্সিজেনের মাত্রা ৯০–এর ওপরে রয়েছে।

নোয়াখালীর আবদুর জাহেদ ঢাকার একটি বায়িং হাউসে চাকরি করেন। স্ত্রী নাসরিনকে নিয়ে ঢাকায় বসবাস করেন। বেশ কয়েক দিন আগে তাঁর স্ত্রীর শরীরে করোনা ধরা পড়ে। বুধবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীকে ভর্তি করাতে আসেন আবদুর জাহেদ। কিন্তু সেখানে সিট খালি না থাকায় নাসরিনকে নিজের শরীরের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে জাহেদ মোটরসাইকেলে করে রওনা হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দিকে। সেখান শয্যা খালি ছিল না।

আরও পড়ুন

এরপর স্ত্রীকে নিয়ে চলে যান মহাখালীতে। মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে স্ত্রীকে ভর্তি করাতে সক্ষম হন তিনি।

আবদুর জাহেদ বুধবার প্রথম আলোকে বলেছিলেন, ‘একটি সাধারণ শয্যা পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা আমি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়িয়েছি। আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তা যেন আর কারও না হয়।’

আরও পড়ুন