নাসাকাকে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১০ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সদস্যরা অপহরণ করে নিয়ে যাওয়া বাংলাদেশি ১০ জেলেকে পাঁচটি ট্রলারসহ ফেরত পাঠিয়েছে। এ জন্য তারা ট্রলার মালিকদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে প্রায় সাড়ে ছয় লাখ টাকা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি সকালে নাসাকা বাহিনী বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া দ্বীপের কাছাকাছি অবস্থান করার সময় অস্ত্রের মুখে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫২ জন জেলেকে ধরে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাতটার দিকে মুক্তিপণ দাবি করে প্রতিটি ট্রলারের দুজন করে পাঁচটি ট্রলারের ১০ জনকে আটক রেখে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার বাসিন্দা নুরুল আমিনের ট্রলারে করে ৪২ জন জেলেকে ফেরত পাঠায়।ট্রলার মালিকেরা অভিযোগ করে বলেন, ১০ জেলেসহ পাঁচটি ট্রলার ছেড়ে দেওয়ার ব্যাপারে নাসাকার সদস্যরা প্রথমে বাংলাদেশি এক দালালের মাধ্যমে মিয়ানমারের স্থানীয় মুদ্রা এক কোটি কিয়েট (প্রায় আট লাখ টাকা) দাবি করেন। ১২ জানুয়ারি রাতে ওই দালালের মাধ্যমে তাঁরা মুক্তিপণ হিসেবে ছয় লাখ ২৫ হাজার টাকা দিতে নাসাকার সদস্যদের রাজি করান। বৃহস্পতিবার বেলা ১২টায় পাঁচটি ট্রলারে করে ১০ জেলে শাহপরীর দ্বীপে ফিরে আসেন।