নাসাকার দুই সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি এলাকা থেকে গতকাল শনিবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার দুই সদস্যকে আটক করেছে বিডিআর।স্থানীয় সূত্র জানায়, সকালে নাসাকার দুই সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে ঘোরাফেরা করছিলেন। পরে তাঁরা মাতাল অবস্থায় ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমা হেডম্যানপাড়ায় ঢোকার চেষ্টা করেন। এ সময় তুমব্রু বিডিআর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন সার্জেন্ট য়েঁইছো ও ল্যান্স করপোরাল অং ম্যাথুন। সার্জেন্ট য়েঁইছো ইউনিফর্ম পরা ছিলেন। বিডিআরের জিজ্ঞাসাবাদে নাসাকার সদস্যরা জানান, তাঁরা সীমান্তের ওপারে নাসাকার ছদাইত ক্যাম্পে কর্মরত।কক্সবাজারের ১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাখাওয়াত হোসেন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হবে।