নাসাকার সদস্যসহ দুজনকে ফেরত দিয়েছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার এক সদস্যসহ দুজনকে গতকাল রোববার পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।বিজিবির সূত্র জানায়, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুনধুম বিজিবি ক্যাম্পে নাসাকা বাহিনীর ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিজিবির একটি পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান এবং মিয়ানমারের পক্ষে নাসাকার ৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর অংকেট নেতৃত্ব দেন। পরে বেলা একটার দিকে আটক নাসাকার নাইছদং ক্যাম্পের সদস্য রিওয়ালা (২৯) ও নৌকার মাঝি ছৈয়দ হোসেনকে (৩৫) ফেরত দেওয়া হয়। গত শুক্রবার বাংলাদেশ থেকে নৌকায় করে চালের বস্তা নেওয়ার সময় সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা ধাওয়া করে নাসাকার ওই সদস্য ও নৌকার মাঝিকে আটক করে।