নাসিম ওসমানের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে কর্মরত যেসব সাংবাদিক ‘ওসমান পরিবারের বিরুদ্ধে’ লেখেন, তাঁদের চাকরি খেয়ে ফেলার হুমকি দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান।গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় শহীদ জিয়া মিলনায়তনে লিটল বার্ডস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নববর্ষ উদ্যাপন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম ওসমান এ হুমকি দেন। নাসিম ওসমান সাংবাদিকদের ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়ে বলেন, ‘আমাদেরও ক্ষমতা রয়েছে। যারা আমাদের বিরুদ্ধে লেখে, ওই সব সাংবাদিকের চাকরি খেয়ে ভালো নতুন সৎ সাংবাদিক তৈরি করা হবে। হয়তো ভবিষ্যতে সে পথেই এগোতে হবে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যখন সারা দেশে ছড়িয়ে পড়বে, তখন নারায়ণগঞ্জের উন্নয়ন-সম্পর্কিত সংবাদ যদি যথাযথভাবে প্রকাশ না হয়, তবে তা হবে দুঃখজনক। এ জন্যই ভালো সাংবাদিক তৈরি করতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সৈয়দ সাদিম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ শিরিন বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ্ মিলন।