নাসিম পার করলেন ৬২ জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশুশ্রম, এবার চাই শিক্ষা’—এমন স্লোগানে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছেন কলেজছাত্র রোভার স্কাউট নাসিম তালুকদার। ৬১ জেলা ভ্রমণ শেষে গতকাল শুক্রবার ৬২তম জেলা নীলফামারীতে অবস্থান করেন তিনি। সেখান থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও হয়ে ফিরবেন দিনাজপুরে।
নাসিম দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এক ভাই, দুই বোনের মধ্যে নাসিম সবার বড়। মা নাসিমা খানম বাক্প্রতিবন্ধী। বাবা হারুন অর রশিদ একজন কৃষক। বাড়ি দিনাজপুরের ফুলবাড়ীতে।
নাসিম বলেন, গত ২২ অক্টোবর দিনাজপুর জিরো পয়েন্ট থেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।